স্টাফ রিপোর্টার: ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ তারাকান্দা ময়মনসিংহে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। গত ২১ ডিসেম্বর কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই জানায়, কোম্পানির পর্ষদ সভায় ময়মনসিংহের মাছের খামার লিজ দেওয়ার পরিবর্তে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এই টাকা দিয়ে ব্যবসায়িক ঋণ এবং ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানির কর্তৃপক্ষ আরো জানায়, ইনটেকের পর্ষদ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা আজম আলীকে মাছের খামার কিনতে আগ্রহী ক্রেতা খুঁজতে বলা হয়েছে।
কোম্পানিটি ১ হাজার ৮৪৯ ডেসিমেল জমি বিক্রি করবে সর্বোচ্চ দামে। এই জমি বিক্রির অর্থ কোম্পানিটি ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)