Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৩ , ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার, ২৬ ডিসেম্বর লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৯৪ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিডি থাই এ্যালুমিনিয়াম লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭ লাখ ৩৬ হাজার টাকার। ১৯ কোটি ৯৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল রিসোর্ট।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মা, ইনট্রাকো রিফুয়েলিং, কহিনুর কেমিক্যাল এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)