Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইফাদ অটোসসহ চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৩ , ১১:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো তথ্য নিচে দেয়া হলো-

সিলভা ফার্মা

সিলভা ফার্মার ক্রেডিট রেটিং ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)  দীর্ঘমেয়াদী “এ৩-” এবং স্বল্প মেয়াদে “এসটি-১” রেটিং করেছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২১, ২০২২ ও ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইফাদ অটোস

ইফাদ অটোস লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদী “এএ২” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

তসরিফা ইন্ডাস্ট্রিজ

তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদী “এএ-” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

বিডিকম অনলাইন

বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদী “এএ” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)