Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২৩ , ৪:৩১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৩, ৪:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইতে ৪৮৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২২ কোটি ৩৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৪৬০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বুধবার সিএসইতে ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)