হামিদ ফেব্রিক্স পিএলসির ২৯ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর বিকালে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় সাধারণ বিনিয়োগকারী, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালন করেন কোম্পানি সচিব এ এস এম মিজানুর রহমান।
বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার বিকালে গণমাধ্যমকে জানানো হয়েছে, সভায় সাধারণ বিনিয়োগাকারীদের জন্য ৫% নগদ লভ্যাংশসহ সব এজেন্ডা অনুমোদিত হয়। এছাড়া কোম্পানির আর্টিকেল অব এসোসিয়েশন সংশোধন সংক্রান্ত বিশেষ রেজুলেশনও সভায় সর্বসম্মতিতে অনুমোদিত হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)