নতুন বছরের প্রথম কর্মদিবস চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১১৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৩ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)