ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা রবিবার, ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পরিচালক, সৈয়দ রেজারাজ আহমেদ।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
সভায় মোঃ শাহিদ হোসন তানজিল, মনোনীত পরিচালক; নারায়ন রায়, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; রফিকুজ্জামান ভূঞা, প্রধান নির্বাহী কর্মকর্তা; আহমেদ মোনাব্বী, প্রধান আর্থিক কর্মকর্তা; মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার জুমে উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)