আজিজ পাইপস্ লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা ৩১ ডিসেম্বর, রোববার ডিজিটাল প্লাটফর্মে সম্পন্ন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র পরিচালক ও কোম্পানির চেয়ারম্যান ড. স্বপন কুমার ধর।
সভায় সংযুক্ত ছিলেন উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম, স্বতন্ত্র পরিচালক ও অডিট এবং এনআরসি কমিটির চেয়ারপারসন জামাল উদ্দিন ভূইঁয়া, বিকল্প পরিচালক ড. আলী আহমেদ হাওলাদার ও ইঞ্জিনিয়ার শাহজাহান শিকদার, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুস সালাম, স্বতন্ত্র পরিচালক ড. মো. মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (সি.সি) এ এইচ এম জাকারিয়া, সহ-কোম্পানি সচিব মো. মকবুল হোসেন এবং প্রধান অর্থ কর্মকর্তা (সি.সি) মো. সাইফুল ইসলাম।
সভায় অনেক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি সংযুক্ত থেকে তাদের মতামত এবং আলোচ্যসূচী অনুমোদনে ভোট প্রদান করেন। সভায় কোম্পানির ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। আলোচ্য বছরে কোম্পানি কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)