Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার ব্লকে তিন কোম্পানির ১১ কোটি টাকার লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৪ , ৫:২৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ৫:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৪ জানুয়ারি) ব্লক মার্কেটে ৩ কোম্পানির বড় লেনদেন। ডিএসইর ব্লকে ৪৯ টি কোম্পানির মোট ২৯ কোটি ৭ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীণফোন লিমিটেড। তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৬২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৯.৯৭ শতাংশ।

তিন কোম্পানির মধ্যে খান ব্রাদার্সের ৪ কোটি ৫১ লাখ ৩ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৫৯ লাখ এবং গ্রামীণফোন লিমিটেডের ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ২ কোটি ১৭ লাখ, সোনালী পেপারের ১ কোটি ৯৮ লাখ ২৯ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার, বীচ হ্যাচারির ১ কোটি ২৩ লাখ ৪৩ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৮৯ লাখ ৮৮ হাজার এবং এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের ৮৯ লাখ ১২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)