Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কোম্পানির অসত্য তথ্য প্রকাশে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৪, ২০২৪ , ৭:০২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ৭:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোতে যে সব আর্থিক প্রতিবেদনে অনেক সময় তথ্য গোপন ও অসত্য তথ্য প্রকাশ করা হয়। যার ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হয়।

তিনি বলেন, ডিএসই নিয়মিত এই বিষয়ে কাজ করছে। তাই যে সকল ব্যক্তিবর্গ কর্পোরেট গর্ভন্যান্স বিষয়ে কাজ করেন তাদের আরও অধিক সতর্কতার সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে বিনিয়োগকারীগন উপকৃত হয়। তিনি আরও বলেন, শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল অংশীজনরা যদি নিজ নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সু-শাসন ও তার পরিপালন নিশ্চিত করে, তবে সার্বিকভাবে দেশে একটি উন্নত ও সমৃদ্ধ শেয়ারবাজার প্রতিষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডিএসই টেনিং একাডেমিতে অনুষ্ঠিত `Compliance in Corporate Governance by Capital Market Intermediaries” শীর্ষক ২ দিনব্যাপী (২২-২৩ জানুয়ারি,) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালার কর্পোরেট গর্ভন্যান্স এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কোম্পানি সচিব ও ডিএমডি এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস, ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, সিজি অ্যান্ড এফআরসি ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাসুদ খান, এসিসিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমি প্রধান সৈয়দ আল আমিন রহমান।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)