Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মেঘনা ইন্স্যুরেন্সের আইপিও আবেদন ১৮ মে পর্যন্ত চলবে

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২২ , ৭:৩১ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২২, ৭:৩১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আবেদনের দিন শেষ হচ্ছে ১৮ মে (বুধবার)। ফিক্সড প্রাইসের মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন।

কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১১ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ১৮ মে পর্যন্ত।

মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তলন করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬.৪১ টাকা এবং শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১.৮৩ টাকা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত তিন মাসের এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৬ টাকা।

ইস্যু ব্যবস্থাপক হিসেবে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

  • কোম্পানির প্রোসপেক্টাস দেখুন এখানে (Meghna Insurance Company Limited)

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)