Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মুনাফায় আইসিবি, ইপিএস হয়েছে ২৯ পয়সা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৯, ২০২৪ , ৬:৩৬ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইনভেস্টমেন্ট কর্পোরশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) মুনাফায় ফিরেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটি বড় ধরনের লোকসান দিয়েছিল। কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। গত বছর একই সময়ে ৩০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ২ টাকা ৪৪ পয়সা লোকসান দিয়েছে। গত বছরের একই সময়ে আয় ছিলো ৫৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ৩৬  পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)