Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৪ , ৫:০৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার, ৩০ জানুয়ারি মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ দশমিক ৯০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৪৪২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, দর কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)