Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইডিএলসি ছেড়ে শান্তা ইক্যুইটির এখন সিইও রুবায়েত-ই-ফেরদৌস

প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২২ , ৭:৫২ পূর্বাহ্ণ | আপডেট: মে ১৬, ২০২২, ৭:৫৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রুবায়েত-ই-ফেরদৌস সম্প্রতি শান্তা গ্রুপের মার্চেন্ট ব্যাংকিং অঙ্গ প্রতিষ্ঠান, শান্তা ইক্যুইটি লিমিটেডের চিফ এক্সিকিউতিভ অফিসার (সিইও) হিসাবে যোগদান করেছেন। শান্তা ইক্যুইটিতে যোগদানের আগে তিনি ১৭ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডে কাজ করেন।

তিনি ২০১১ সাল থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন। ইনভেস্টমেন্ট ব্যাংকিং ছাড়াও তিনি আইডিএলসি ইনভেস্টমেন্টেসর পোর্টফলিও ম্যানেজমেন্ট এবং অপারেশনস টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে পুঁজিবাজারে তার ২২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

রুবায়েত-ই-ফেরদৌস এমবিএ এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশি পুঁজিবাজারে বেশকিছু স্বনামধন্য আইপিও আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার মার্জার এন্ড একুইজিশন, কর্পোরেট অ্যাডভাইজরি সহ বিভিন্ন ক্ষেত্রে সমূহ দক্ষতা রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)