Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২০ মিলিয়ন ডলার ঋণ পেল ইবিএল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১:১৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক সেবা প্রতিষ্ঠান ওয়েলস ফার্গো ব্যালেন্স শীট সহায়তা হিসেবে ইস্টার্ন ব্যাংককে, পিএলসি (ইবিএল) ২০মিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঋণ প্রদান করেছে। এটি ইবিএলের জন্য নয়, বরং বাংলাদেশের কোনও ব্যাংককে যুক্তরাষ্ট্র ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানের দেয়া বৃহৎ ঋণ।

বাণিজ্যিক লেনদেন ও অর্থায়নে দায়িত্বশীল ও টেকসই উদ্যোগ চর্চাকে উৎসাহিত করতে ওয়েলস ফার্গো এই ঋণ প্রদান করেছে এবং এক্ষেত্রে মূলত সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে। বাণিজ্য ঋণ বিতরণের ক্ষেত্রে আমদানি পণের সামাজিক ঝুঁকি নির্ণয়কে অন্যতম পূর্ব শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

শিল্প প্রতিষ্ঠান যেগুলোর বড় ধরণের সামাজিক ঝুঁকি প্রোফাইল রয়েছে সেগুলো থেকে আমদানির ক্ষেত্রে এই ঝুঁকি নির্নয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ ট্রেজারি, এফআইএস ও অফসোর ব্যাংকিং মেহ্দী জামান ওয়েলস ফার্গোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ওয়েলস ফার্গোর মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বাণিজ্য ঋণ লাভ করে আমরা সম্মানিত। এর মাধ্যমে সংস্থাটির সাথে আমাদের দীর্ঘ দিনের দৃঢ় সম্পর্ক এবং একই সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সাধনে আমাদের সক্ষমতার প্রতি তাদের বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।

আদী কৌশিক, ব্যবস্থাপনা পরিচালক ও এফআইজি ব্যাংকস (এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) প্রধান, ওয়েলস ফার্গো তার বক্তব্যে বলেন, এই তহবিল প্রদান বাংলাদেশ এবং ইস্টার্ন ব্যাংকের প্রতি আমাদের অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। শিল্প সংশ্লিষ্ট বেশ কিছু উদ্যোগ বাস্তবায়নে ওয়েলস ফার্গো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানের এই মাইলফলকটি উভয় প্রতিষ্ঠানের জন্য একটি সফল কাহিনী হিসেবে বিবেচিত হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)