পবিত্র রমজান মাসে শেয়ার লেনদেনের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। স্বাভাবিক সময়ে লেনদেনের সময়সীমা সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজানে সময় কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত করা হবে। অন্যদিকে রমজান মাসে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
তবে রমজান শেষে আবার আগের লেনদেন ও অফিস সময় কার্যকর হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)