Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মালেক স্পিনিং ও রহিম টেক্সটাইলসের নাম সংশোধন

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৪ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। কোম্পানিগুলো হলো: মালেক স্পিনিং মিলস লিমিটেড ও রহিম টেক্সটাইল মিলস লিমিটেড। ১২ মার্চ থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্রে জানা গেছে, ‘মালেক স্পিনিং মিলস লিমিটেড’ এর পরিবর্তে ‘মালেক স্পিনিং মিলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

অপরদিকে ‘রহিম টেক্সটাইল মিলস লিমিটেড’ এর পরিবর্তে ‘রহিম টেক্সটাইল মিলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)