প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২২ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়।
২৫০ কোটি টাকা মূল্যের বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল রিডিমেবল জিরো কুপন বন্ড।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)