Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক ও এক্সিম ব্যাংক

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৩:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেসরকারি খাতের পদ্মা ব্যাংক একীভূত হতে যাচ্ছে এক্সিম ব্যাংকের সঙ্গে। এটি হবে বাংলাদেশে প্রথম ব্যাংক একীভূতকরণ। ইতিমধ্যে এক্সিম ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একীভূতকরণ প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী সপ্তাহের শুরুতে ব্যাংকগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, স্বেচ্ছায় একীভূতকরণের পদক্ষেপ নিতে ব্যাংকগুলো আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। এ সময়ের মধ্যে কে কোনটির সঙ্গে একীভূত হবে তা ব্যাংকগুলো নিজেরাই ঠিক করতে পারবে। তা না হলে মার্চে এ প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবেন না বলেও আশ্বস্ত করেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)