Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পুঁজিবাজার রোববার বন্ধ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৪:০২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৪:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আগামী রোববার, ১৭ মার্চ। এই উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে।

যার ফলে শুক্রবার থেকে রোববার দেশের উভয় পুঁজিবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।আগামী সোমবার, ১৮ মার্চ থেকে বর্তমান নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)