Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওরিয়ন ইনফিউশন লেনদেনের শীর্ষে

প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৪ , ৩:০২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২০, ২০২৪, ৩:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার, ২০ মার্চ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকার। তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউট্যিালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, ওরিয়ন ফার্মা, রবি আজিয়াটা, বেস্ট হোল্ডিংস, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)