Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্রণী ইন্স্যুরেন্সের সভা ৩০ মার্চ

প্রকাশিত হয়েছে: মার্চ ২১, ২০২৪ , ৩:২৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২১, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)