Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৪ , ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির মুনাফা কমেছে প্রায় আড়াই শতাংশ।

স্টক এক্সচেঞ্জ সূত্রে রবিবার, ২৪ মার্চ জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৯৬ পয়সায়।

আগামী ১২ জুন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এজিএমের স্থান ও অনলাইন লিংক পরে জানিয়ে দেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ। কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা এবং আগের হিসাব বছর শেষে যা ছিল ৪৯ টাকা ৩৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেন্ট্রাল ইন্সরেন্স। কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩ পয়সা। ২০২০ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট সাড়ে ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।

আগের হিসাব বছরে মোট ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীরা ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।

ডিএসইতে রবিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৫ টাকা ৮০ ও ৬৪ টাকা ২০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)