দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭ মার্চ, বুধবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬২ পয়েন্টে নেমে আসে।
এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৮১ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৫২ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৮৫ পয়েন্ট কমে ২ হাজার ১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার ডিএসইতে ৫৩৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩৮ টির, কমেছে ৩২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)