দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সেন্ট্রাল ফার্মা লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে। সেন্ট্রাল ফার্মার ৩২ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বুধবার লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের ৩০ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, ফরচুন সুজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডি থাই এবং শাইনপুকুর সিরামিকস।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)