Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার ৫ কোম্পানির এজিএম

প্রকাশিত হয়েছে: মার্চ ২৭, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৭, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ মার্চ, ২০২৪ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত লভ্যাংশের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল সিঙ্গার বাংলাদেশ লিমিটেড

বিচ হ্যাচারি: কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৬ নভেম্বর, ২০২৩। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ (স্পন্সর এবং পরিচালক ব্যতীত) দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।

ব্রিটিশ আমেরিকান টোবাকো: কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ৩ মার্চ, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১২ মার্চ, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।

এনভয় টেক্সটাইল: কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির এজিএম দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিলো।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)