একমি পেস্টিসাইডস লিমিটেডকে আগামী ১২০ দিনের মধ্যে ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। তবে আদালতের নিয়মানুসারে ও হাইকোর্টের নির্ধারিত সময়ে সভা সম্পন্ন হবে।
একইসঙ্গে প্রতিষ্ঠানটি আগামী ৩ এপ্রিল সাড়ে তিনটায় পর্ষদ সভা করবে বলে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।
ডিএসই জানায়, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত (জানুয়ারি-ডিসেম্বর) হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
পুঁজিবাজারে ২০২১ সালে তালিকাভুক্ত একমি পেস্টিসাইড বর্তমানে বি ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানির সর্বশেষ এজিএম হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)