Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে দুই কোম্পানি

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২৮, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে। কোম্পানি দুটি হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ ২’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ ২’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে । কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)