Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমারেল্ড অয়েলের আয় সামান্য বেড়েছে

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ২৯ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা এবং গত বছর একই সময়ে ১৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৩-ডিসেম্বর,২৩) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৭ পয়সা এবং গত বছরের একই সময়ে ৪১ পয়সা আয় হয়েছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট দায় ছিল ৮ টাকা ৭০ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)