Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এইচআর টেক্সটাইলের সভা ফের স্থগিত

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এইচআর টেক্সটাইল লিমিটেডের প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। শনিবার, ৩০ মার্চ সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সভায় কোম্পানিটির প্রয়োজনীয় কোরাম না থাকায় পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পর্ষদ সভা কবে অনুষ্ঠিত হবে কোম্পানিটি তা এখনো জানায়নি। এর আগে গত ২৫ মার্চ পর্ষদ সভার তারিখ ঘোষণা করে এইচআর টেক্সটাইল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)