Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার, ৩০ মার্চ অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে জানা গেছে, কোম্পানিটি ১:৫ অনুপাতে (বিদ্যমান ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করবে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্স উত্তেলিত অর্থ দিয়ে পরিশোধিত মূলধন বাড়াবে।

কোম্পানিটি রাইট শেয়ারে সম্মতির জন্য আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। ইজিএম এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ একচেঞ্জ কমিশনের সম্মতি পেলেই রাইট শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)