Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) প্ল্যাটফর্ম পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির আসন্ন এজিএম হাইব্রিড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করায় এই সুবিধা পাবে। তবে এজিএমের প্ল্যাটফর্ম পরিবর্তন ব্যতীত অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।

আগামী ৩০ এপ্রিল কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিলো গত ২১ মার্চ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)