Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্রণী ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৪ , ১:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা এবং যা গত বছর ছিলো ০১ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটি আগামী ২৭ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)