দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে সোমবার, ০১ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩১৫ কোম্পানির শেয়ারদর। এদিকে গত এক মাসের ব্যবধানে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪৫৩ দশমিক ৮ পয়েন্ট। লেনদেন কমেছে প্রায় ৫২ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইএক্স এর অবস্থান ছিলো ৬ হাজার ২১৫ পয়েন্টে। আজ লেনদেন শেষে একদিনের ব্যবধানে ৬৮ দশমিক ৩২ পয়েন্ট পতনের পর ডিএসইর এই প্রধান সূচকটির অবস্থান ছিলো ৫ হাজার ৭৬১ পয়েন্টে। যা মারচ মাসের প্রথম কার্যদিবসের তুলনায় ৭ দশমিক ৩ শতাংশ কম।
সোমবার ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ২ হাজার ০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৭ কোটি টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৭টি কোম্পানির, বিপরীতে ৩১৫ কোম্পানির দর কমেছে। আর ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)