Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

শেয়ার বিক্রি করল ওয়ালটন উদ্যোক্তা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২৪ , ২:৩৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২, ২০২৪, ২:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম রেজাউল আলম এক লাখ শেয়ার বিক্রি করেছেন। গত ৮ ফেব্রুয়ারি ডিএসইর বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি।

সোমবার ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০ হাজার ১৬ কোটি ৩২ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৯৮ দশমিক ৯৪ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৪২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫৪ শতাংশ শেয়ার রয়েছে।

সোমবার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ শেয়ারের সমাপনী দর ছিল ৬৪৯ টাকা ৮০ পয়সা। এক বছর ধরে শেয়ারটির দর ৬৪৭ টাকা ৩০ পয়সা থেকে ১ হাজার ৪৭ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৪০ কোটি ৩৫ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ কোটি ৩৬ লাখ টাকা। প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৪৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)