স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছ থেকে ৫০০ কোটি টাকার মেয়াদি আমানত চায় সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। অব্যাহত দরপতন ঠেকানোর লক্ষ্যে মঙ্গলবার পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও আইসিবির মধ্যেজরুরি সভা অনুষ্ঠিত হয়।
আইসিবির বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। এতে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন এবং আইসিবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন গাজী, আইসিবির সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এবং মহাব্যবস্থাপকরাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজারের চলমান অস্থিরতায় সহযোগিতা করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ৫০০ কোটি টাকার মেয়াদি আমানত চেয়ে চিঠি দিয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তবে এই প্রতিষ্ঠানটি এরইমধ্যে অন্যান্য ব্যাংকের কাছ থেকে নেওয়া ঋণ ও আমানত মেয়াদ শেষে পরিশোধের ক্ষেত্রে সমস্যায় জড়িয়ে পড়েছে। যে কারণে অর্থ ফেরতের পরিবর্তে নবায়নের চেষ্টা করছে।
সভায় বিদ্যমান পরিস্থিতিতে পুঁজিবাজারে স্থিতিশীলতা রক্ষার্থে আইসিবি কয়েকটি বিষয় বিএসইসির প্রতিনিধিদের অবহিত করেন। এর মধ্যে রয়েছে—
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)