Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিজিএমইএর নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৪ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৭, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি এস. এম. মান্নান কচির নেতৃত্বে ২০২৪-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার, ৬ এপ্রিল উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী পরিচালনা পর্ষদ নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় বিজিএমইএ এর ২০২২-২০২৩ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী গৃহীত হয়। ২০২৩-২০২৪ সালের বাজেট অনুমোদন করা হয়।

নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন, সৈয়দ নজরুল ইসলাম প্রথম সহ-সভাপতি; খন্দকার রফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি; আরশাদ জামাল (দীপু) সহ-সভাপতি; মো. নাসির উদ্দিন সহ-সভাপতি (অর্থ); মিরান আলী সহ-সভাপতি সহ-সভাপতি; আব্দুল্লাহ হিল রাকিব সহ-সভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহ-সভাপতি।

পরিচালনা পর্ষদের অন্য পরিচালকরা হলেন- শহিদউল্লাহ আজিম, আসিফ আশরাফ, মো. ইমরানুর রহমান, শোভন ইসলাম, হারুন আর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসেন (মানিক), মেসবাহ উদ্দিন খান, শামস মাহমুদ, রাজীব চৌধুরী, আবরার হোসেন সায়েম, মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসেন, নুসরাত বারী আশা, মো. মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর এবং মো. রেজাউল আলম (মিরু)। চট্টগ্রাম থেকে পরিচালকরা হলেন- মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তফা সরোয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহীদুল্লাহ এবং মো. আবছার হোসেন।

এস. এম. মান্নান কচির নেতৃত্বে সম্মিলিত পরিষদ, বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩৫টি পদে ঢাকায় ২৬টি এবং চট্টগ্রামে ৯টি পদে জয়লাভ করে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)