ঈদের আগের সপ্তাহে (১-৫) এপ্রিল পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা ৪৫ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত মার্চ মাসে প্রতি সপ্তাহে ৪০ থেকে ৫০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসাবে, এপ্রিলের প্রথম ৫ দিনে রেমিট্যান্স ভালোই এসেছে। মূলত, প্রবাসীরা ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজনদের কাছে অর্থ পাঠানোর কারণেই বেড়েছে রেমিট্যান্স, বলছেন ব্যাংকাররা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, টানা দুই মাস রেমিট্যান্স আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার পরে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় দর বাড়ার ঘটনায় মার্চে রেমিট্যান্স ২০০ কোটি ডলারের নিচে নামে।
ব্যাংকাররা বলছেন, ডলারের দাম কমার ঘটনা- প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল বা বৈধ পথে তাঁদের কষ্টার্জিত আয় পাঠানো থেকে নিরুৎসাহিত করে। মার্চ মাসের বেশিরভাগ দিনে এক মার্কিন ডলারের বিনিময় দর কমে দাঁড়ায় ১১২ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১১৩ টাকায়। সে তুলনায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডলারের দর ছিল ১২০-১২২ টাকা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, মার্চে প্রবাসী বাংলাদেশিরা ১৯৯ কোটি ডলার দেশে পাঠান। ফেব্রুয়ারিতে যা ছিল ২১৬ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১১ কোটি ডলার। আগের বছরের একই মাসের ২০২ কোটি ডলারের তুলনায় গত মার্চে ১.২৪ শতাংশ রেমিট্যান্স কম এসেছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)