Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মাইডাস ফাইন্যান্সের নাম পরিবর্তনের অনুমতি

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৪ , ৩:৩০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। কোম্পানিটির নাম ‘মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড’ এর পরিবর্তে ‘মাইডাস ফাইন্যান্সিং পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার, ১৫ এপ্রিল থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)