Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৪ , ৩:২০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৪, ৩:২০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আসন্ন পবিত্র ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার, ৯ এপ্রিল ডিএসই সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৩০ রোজার হিসাব ধরে বুধবার, ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। যা শেষ হবে আগামী ১৪ এপ্রিল রবিবার। পহেলা বৈশাখ উপলক্ষে রবিবার স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ফলে টানা পাঁচ দিন বন্ধের পর আগামী সোমবার ১৫ এপ্রিল পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)