Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অর্থনৈতিক অঞ্চলের বাইরের কারখানা ঋণ পাবে না

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৪ , ৩:২৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সরকার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বা শিল্প এলাকার বাইরে নতুন করে কেউ কারখানা গড়লে তাতে কোনো ঋণ দিতে পারবে না ব্যাংক। সরকারের এ সিদ্ধান্ত জানিয়ে সোমবার বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন শিল্প প্রতিষ্ঠানে ঋণ দিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের ছাড়পত্র গ্রহণ করতে হবে।

অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গত ২১ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী অর্থনৈতিক অঞ্চল বা সরকার নির্ধারিত শিল্প এলাকার বাইরে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়া হলে তাতে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করা যাবে না। আর বিদ্যুৎ ও গ্যাসের ছাড়পত্র না থাকলে সেই গ্রাহককে ঋণ দিতে পারবে না কোনো ব্যাংক।

পরিবেশের উন্নয়নে এবং ভূমি ও জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিতে সরকার কেবল নির্দিষ্ট এলাকায় শিল্প স্থাপন করতে চায় বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)