Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডাচ্-বাংলা ব্যাংকের ১৭ ও আমরা নেটওয়ার্কসের সভা ১৬ এপ্রিল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২৪ , ৪:১০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৯, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ডাচ-বাংলা ব্যাংক পিএলসিপর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একইসঙ্গে, আমরা নেটওয়ার্কস লিমিটেড। আগামী ১৬ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)