Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সোমবার থেকে অফিস আদালত খোলা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৪ , ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ব্যাংক, পুঁজিবাজার ও অফিস আদালত ঈদ ও নববর্ষ মিলিয়ে পাঁচ দিনের ছুটি কাটিয়ে সোমবার থেকে খুলছে। গত ১১ এপ্রিল রোজার ঈদের তারিখ র্নিধারণ হওয়ার পর ১০ থেকে ১২ এপ্রিল ছিল ঈদের ছুটি। ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির পর ১৪ এপ্রিলে পহেলা বৈশাখের ছুটি।

সব মিলিয়ে পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার খুলছে সরকারি অফিস। এদিন থেকে ফের স্বাভাবিক নিয়মে ব্যাংকিং ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সাধারণ সময়ে ফিরে ব্যাংক সকাল ১০টায় খুলবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন হবে সাড়ে ৩টা পর্যন্ত।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)