দেশের পুঁজিবাজার সোমবার, ১৫ এপ্রিল ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও লেনদেনে ফিরেছে। এখনো ঠিক মতো কাটেনি ঈদের আমেজ। তবে পুঁজিবাজারের বড় পতনে মিলিয়ে গিয়েছে বিনিয়োগকারীদের ঈদ আনন্দ। এদিন সূচকের ব্যাপক পতনে দেশের প্রধাণ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এ লেনদেন শেষ হয়েছে। একইসাথে কমেছে লেনদেন এবং কমেছে ৩৩৬ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭৭৮ পয়েন্টে।
এছাড়া, এদিন ‘ডিএসইএস’ সূচক ১৬ দশমিক ২৭ পয়েন্ট এবং ‘ডিএসই৩০’ সূচক ১৭ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। ডিএসইতে সোমবার মোট ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা।
সোমবার দেশের প্রধান পুঁজিবাজারে মোট ৩৯৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩২ কোম্পানির। দর কমেছে ৩৩৬ কোম্পানির। বাকি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)