পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ও উত্তরা ব্যাংক পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার, ১৫ এপ্রিল ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য মঙ্গলবার ওয়েবসাইটে প্রকাশ করেছে।
প্রাইম ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ২৪ পয়সা এবং যা আগের বছর ৩ টাকা ৫৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৭৬ পয়সা।
আগামী ৩০ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৭ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ।
উত্তরা ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ (সাড়ে ১৭ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৩২ পয়সা এবং যা আগের বছর ৩ টাকা ৬৯ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৯১ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)