Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

একীভূতকরণের খবরে ইউসিবির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ন্যাশনাল ব্যাংকের

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৪ , ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) একীভূতকরণের খবর প্রকাশিত হওয়ার পর ইউসিবির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে কমেছে এনবিএলের শেয়ারের দাম।

একীভূত হওয়ার খবর প্রকাশের পর মঙ্গলবার, ১৫ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম সেশনে ইউসিবির শেয়ারের দাম ০.৮৮ শতাংশ বেড়ে প্রতিটি শেয়ার ১১.৫০ টাকায় লেনদেন হয়েছে। অন্যদিকে এনবিএলের শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ কমে প্রতিটি শেয়ার ৬.৫০ টাকায় লেনদেন হয়েছে।

স্টেকহোল্ডারদের সভায় ৯ এপ্রিল দুই ব্যাংকের মধ্যে একীভূতকরণের সিদ্ধান্ত নেয়া হয় বলে উভয় ব্যাংকের কর্মকর্তারা জানান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)