পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় বিভিন্ন মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। কোম্পানিগুলো হলো: মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২৮ এপ্রিল দুপুর ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিপিএলসি): আগামী ২৪ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (জানুয়ারি-ডিসেম্বর’২০২৩) হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড: আগামী ২৪ এপ্রিল দুপুর ৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত (জানুয়ারি-ডিসেম্বর’২০২৩) হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: আগামী ২৮ এপ্রিল দুপুর ২ টা ৩৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি: আগামী ২৫ এপ্রিল দুপুর ৩ টা ১৫ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)