Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এমটিবির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২৪ , ৯:০৬ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০  শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

বুধবার, ১৭ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৯১ পয়সা এবং আগের অর্থবছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা নিয়ে ৫২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩ জুন এবং আগামী ৯ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)