Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অগ্নি সিস্টেমসের আয় সামান্য বাড়ল

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৭, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অগ্নি সিস্টেমস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার, ১৭ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৩২ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২৭ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯০ পয়সা এবং গতবছর একই সময়ে যা ছিলো ৯৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৩৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)