ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতনে বৃহস্পতিবার, ১৮ এপ্রিল লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৭ দশমিক ০৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬৮৬ পয়েন্টে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৪৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২২ দশমিক ৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার ডিএসইতে ৫২২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৮২ কোটি ৫৩ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯ টি কোম্পানির, বিপরীতে ৩৪২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)